বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বোয়ালখালীতে নানান আয়োজনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে, ছাত্র সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৃক্ষরোপণ এবং বিভিন্ন এতিম খানায় শিশুদের খাবার বিতরণ করা হয়।

বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ মোরশেদ আলমের সভাপত্বিতে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ খালেদ মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-সম্পাদক হুমায়ুন কাওসার আসাদ, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন।

বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাপ্পি, সম্পাদক বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রিমন, সহ সম্পাদক নয়ন শর্মা, জুয়েল নাথ,বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ নেতা রংধনু সেন বুলেট, জহুরুল ইসলাম, মাহফুজউল আলম সাগর, মো সোহেল, ফাহিম, লাবলু, রিদয়, অমিত, আজগর, রবিন, কাকন সেন, রাসেল, রনি, দূর্জয়, হান্নান, প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত