বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিবেন আজ

আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা সাতটায় আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এসময় বর্তমান সরকারের বিগত ৩ বছরের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরবেন তিনি।

উল্লেখ্য, ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে টানা তিন মেয়াদে ১৩ বছর ধরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত