বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

দেশে কমেছে ডেঙ্গু সংক্রমণ

গত একদিনে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ৫২ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ই-এম আই এস ডা. মোহাম্মদ জাহিদুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে হাসপাতালে সর্বমোট ভর্তি রয়েছেন ৬২ জন। তারা সবাই গত ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারির মধ্যে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত