হাটহাজারী প্রতিনিধিঃ: হাটহাজারীতে সৎ পিতা কর্তৃক মেয়ে ধর্ষণ করার দায়ে ধর্ষক মোঃ ইব্রাহিম হোসেন পারভেজ (৩৫) কে আটক করেছে চট্টগ্রামের র্যাব ৭। হাটহাজারী পৌরসভার মধ্যম মিরেরখিল এলাকার মোঃ খলিম উদ্দিনের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
র্যাব ৭ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারী ভিকটিমের মাকে জোর করে ঘর থেকে বের করে দিয়ে সৎ পিতা ভিকটিমের শয়ন কক্ষে ঢুকে জোর পূর্বক ধর্ষণ করে।
বৃহস্পতিবার ভিকটিমের মা র্যাব-৭ কে অভিযোগ দায়ের করেন। র্যাব ৭ অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে শুক্রবার পৌরসভার মধ্যম মিরেরখিল এলাকা থেকে ধর্ষককারীকে আটক করে।
হাটহাজারী সিপিসি ২- কোম্পানি কমান্ডার মাহফুজুর রহমান বলেন, সৎ পিতা কৃর্তৃক কন্যা ধর্ষণকারীকে আটক করা হয়েছে। আটককৃতকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়।


