বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

কর্ণফুলীতে গাড়ি চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকায় গাড়ি চাপায় আবু বক্কর (১২) নামের এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে। সে আনোয়ারা উপজেলার মো. ছবুরের ছেলে।

শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতপুরের আশরাফ উলুম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে৷ পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডাম্পার গাড়ি ও চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত