বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ফার্নিচার কারখানায় আগুন, মৃত্যু ২

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে প্রাথমিকভাবে দুইজনের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সোমবার বিকাল পৌনে ৪টায় নগরের কর্নেলহাট সিটি গেট এলাকায় ‘পিটুপি ফার্নিচার’ এর কারখানায় আগুন লাগে। এ বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ।

তিনি বলেন, বিকাল পৌনে ৪টায় আগুনে খবর পেয়ে আমাদের ৩টি ইউনিটের ১০টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বিকাল সাড়ে ৫টায় প্রায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় আমরা দু’জনের লাশ উদ্ধার করেছি। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আরও কেউ আছেন কি না, আগুন নিভলে বলা যাবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত