বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নারায়ণগঞ্জে ফোমের গুদামে আগুন

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ফোমের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।

তিনি জানান, বেলা পৌনে ১১টার দিকে শহরের ১৮ নং ওয়ার্ডে নিতাইগঞ্জে আমিনুল ইসলাম লিপুর ওই ককশিটের গুদামে আগুন লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত