বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

খাবার-পানি ঔষধ নিয়ে মানুষের পাশে ছাত্রলীগ নেতা বাবু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কোতোয়ালি থানা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জি এম এস আলম বাবু।

সোমবার (৬ জুন) চমেকে বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি ফারহান আহমেদ এর নির্দেশনায় সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে হতাহত, দগ্ধ রোগীদের সেবাদানে খাদ্য ও পানীয় বিতরণ করা হয়।

হাসপাতালে আগত রোগী, স্বেচ্ছাসেবক ও রোগীর স্বজনদের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, পানি, খাবারসহ আনুষাঙ্গিক বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই বিস্ফোরণে হতাহত হন।

এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ২০০ জনের বেশি। দমকল বিভাগ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে তাদের ৯ জন সদস্য নিহত হয়েছেন।

এই কনটেইনার ডিপোতে হাইড্রোজেন পার-অক্সাইড রাসায়নিক থাকায় সেখানে এত বড় বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর এই রাসায়নিকের কারণেই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত