বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চমেক হাসপাতাল থেকে আরও দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দালালকে আটক করা হয়েছে। চমেক হাসপাতাল প্রশাসন তাদের আটক করে।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়েছে। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. কামরুজ্জামান কামরুল এই তথ্য নিশ্চিত করেন।

আটক দুই দালাল হলেন: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মো. মইন উদ্দিন। তিনি ন্যাশনাল ফার্মেসির কর্মচারী। অন্যজন বোয়ালখালী উপজেলার রয়েল দে। তিনিও সিকদার ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী।

এ বিষয়ে ওয়ার্ড মাস্টার মো. কামরুজ্জামান বলেন, দুপুরে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দালালকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। তারা বিভিন্নভাবে রোগীদের হয়রানি করত বলে অভিযোগ আছে।

এ নিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক সিটিজি পোস্টকে বলেন, ওয়ার্ড থেকে গ্রেফতার হওয়া দুই দালালকে এরই মধ্যে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত