পটিয়া প্রতিনিধিঃ
ঢাকার লালমাটিয়া নিউকলোনীতে অবস্থিত দোয়েল টাওয়ার ফ্ল্যাট মালিক সমিতির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে নব নির্বাচিত কমিটি শপথ গ্রহণ করেন এবং পূর্ববর্তী কমিটি কর্তৃক দায়িত্ব হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব এবং স্পেশাল এনভয় অফ দ্যা ক্লাইমেট ভালনারেবল ফোরাম (CVF) প্রেসিডেন্সি বাংলাদেশ গভার্নমেন্ট আবুল কালাম আজাদ। তিনি নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।
বিশেষ অতিথি ছিলেন এফ, এম আবু বকর। এতে সভাপতিত্ব করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ বদিউল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন তারিকুজ্জামান সোহাগ।
অনুষ্ঠানে বক্তারা নব নির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন এবং দোয়েল টাওয়ারসহ আশেপাশের এলাকার নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা , রক্ষণাবেক্ষণ সহ মানসিক বিকাশের জন্য খেলার মাঠ, ক্রীড়ার পরিবেশ উন্নয়ন ও সাংস্কৃতিক চর্চার উপর গুরুত্ব আরোপ করেন।


