বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নিরাপদ সড়ক দিবসে ক্রসিং হাইওয়ে পুলিশের র‌্যালি

পটিয়া প্রতিনিধিঃ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পটিয়ায় র‌্যালি ও সমাবেশ করেছে ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।

‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পটিয়ার শান্তির হাট এলাকায় র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানা পুলিশের আয়োজনে শনিবার সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের শান্তির হাট থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ করেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ক্রসিং হাইওয়ে থানার পরিদর্শক ( ওসি) স্নেহাংশু বিকাশ সরকার বলেন, নিরাপদ সড়ক দিবসের এবারের স্লোগান ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’। আমিও বলবো হ্যাঁ, সাবধানে গাড়ি চালান। কারণ আমরা গাড়ি চালানোর সময় খুবই অস্থির থাকি, অমনোযোগী থাকি। আর এর কারণেই যত বিপত্তি।

তিনি বলেন, শুধু সাবধানে গাড়ি চালালেই হবে না কিছু বিষয়ে আমাদের সচেতন হতে হবে। এই যেমন রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং ও যত্রতত্র রাস্তা পারাপার হওয়া থেকে বিরত থাকা। বেপরোয়া গতিতে গাড়ি না চালানো। এসব মেনে চলবে দুর্ঘটনা এড়ানো সম্ভব।

এসময় আরো উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের সরকার, সেকেন্ড অফিসার মো. আনিসুর রহমান, সার্জেন্ট শাহ আলম, উপ-পরিদর্শক সুমন,জাহিদ, আব্দুল্লাহ্, সোহান,সৈকত,সাহেদ,মেহেদি,রবিন, লুৎফর,রাকিব, কামরুল ইসলাম সহ শান্তির হাট বাজারের বিভিন্ন পরিবহনের সভাপতি ও সহ-সভাপতি ও পটিয়া শান্তির হাট এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত