ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়িতে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমান টিসিবির ১৫ হাজার ২০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ অক্টোবার) উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সৌদি প্রবাসী নেজাম উদ্দিনের বহুতল বাড়িতে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

টিসিবির ডিলার মো. আরিফ জানান, ১৮ অক্টোবর নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে ময়মনসিংহ যাচ্ছিল তেল ভর্তি তিনটি গাড়ি। ৩টি গাড়ির মধ্যে একটি গাড়ি ময়মনসিংহ না পৌছায় বিভিন্ন ভাবে খোঁজ নিয়েছি। হদিস না পেয়ে ৩ দিন পর থানায় মামলা করি।
কন্টেইনার গাড়ির সহকারী আটকৃত নেজামের দেয়া তথ্যমতে পুলিশ ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পাকা ভবনের দ্বিতল বাড়ির বিভিন্ন কক্ষে সংরক্ষণ করা ৮৪০ কার্টন সয়াবিন তেল জব্দ করে। যারমধ্যে ১৫ হাজার ২০ লিটার সয়াবিন তেল ছিল। যার আনুমানিক বাজার মূল্য ৩২ লক্ষ টাকা।

এ বিষয়ে ভবন মালিক নেজামের বড় বোন জানান , তেলের কার্টনগুলো তার স্বামী ওসমান ২-৩ দিন আগে গাড়ি করে নিয়ে এসে বাড়িতে সংরক্ষন করে। সে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানেনা বলে জানান তিনি।


