বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

হাটহাজারীতে সাবেক ইউপি চেয়ারম্যানের গুলিতে ভাতিজা আহত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের হাটহাজারীতে ভাতিজাকে গুলি করে আহত করেছে দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুহাম্মদ হাবিবুর রহমান।

রবিবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহত ভাতিজা জসিম উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।

হাটহাজারীর মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘শনিবার ভাতিজার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ভাতিজা জসিম উদ্দিন চট্টগ্রাম শহরে পরিবার নিয়ে বসবাস করে। রবিবার ভাতিজাকে বাড়িতে আসতে বলেন চাচা হাবিবুর রহমান। রাত ৮টার দিকে জসিম দরজায় এসে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাবিবুর রহমান অস্ত্র দিয়ে গুলি করতে থাকে। জসিম গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত