বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ১৫ উপজেলায় প্রস্তুত ৫১১ আশ্রয়কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক :

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। চট্টগ্রামে ১৫টি উপজেলায়  ৫১১ আশ্রয়কেন্দ্র খোলা রয়েছে। ১৩ টি মুজিবকেল্লা রয়েছে। সেখানে ঘূর্ণিঝড় কবলিতদের আশ্রয় দেওয়া হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

এদিকে ত্রাণ মন্ত্রণালয় থেকে ২৫ মেট্রিক টন চাল, ৫ লক্ষ নগদ টাকা, শুকনো খাবার ১০০০ প্যাকেট,  বিস্কুট ৭০০ কার্টুন, কেক ৫০০ দেওয়ার ঘোষণা করা হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলা কর্মসূচির(সিপিপি) ৪ হাজারের বেশি কর্মী প্রস্তুত রয়েছে। এছাড়া সেনাবাহিনী, নেীবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টসহ অনেক এনজিও মাঠে রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আরও ঘনীভূত হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়ে আবহাওয়া অফিস।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত