কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের জাল জন্মসনদ ও পাসপোর্টসহ আব্দু শুক্কুর বিন দিল (৪০) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানার পরিদর্শক মো. আব্দুল হালিম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সোমবার ঈদগাঁওয়ের করিম সিকদার ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-কক্সবাজারগামী মহাসড়ক থেকে আব্দু শুক্কুর বিন দিলকে আটক করে। এ সময় তার কাছ থেকে জাল পাসপোর্ট ও জন্মসনদ জব্দ করা হয়।
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দু শুক্কুর জানায়, ২০০৮ সালে তিনি অবৈধভাবে মালয়েশিয়া গমন করেছিলেন। মালয়েশিয়া থেকে দেশে ফেরত আসার আগে দালালদের সহায়তায় নিজ ঠিকানা গোপন করে ভুয়া ঠিকানা ব্যবহারের মাধ্যমে অবৈধভাবে জন্মসনদ ও পাসপোর্ট তৈরি করেন। তিনি মূলত উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ইস্টের দিল মোহাম্মদ ও ছলিমা খাতুনের ছেলে। বর্তমানে তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীরকাটা ঠিকানা ব্যবহার করে জাল পাসপোর্ট ও জন্মসনদ সংগ্রহ করেন।
শুক্কুর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক মো. আব্দুল হালিম।


