বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নিখোঁজের ২ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

নগরীর জামালখান এলাকায় মারজানা হক বর্ষা নামে সাত বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকালে নগরীর কোতোয়ালি থানা এলাকার জামালখান সিকদার হোটেলের পাশের নালা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার (২৪ অক্টোবর) বাসা থেকে বিস্কুট কিনতে বের হয়েছিল ছোট্ট বর্ষা। তবে এরপর থেকে তার আর খোঁজ মিলছিল না।

নিহত শিশু নগরীর কুসুমকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। শিশুটি ওই এলাকার আবদুল হকের সন্তান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার থেকে বর্ষার খোঁজ মিলছিল না। তার সন্ধানে নগরীর বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়। এরপরও না পেয়ে কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেন স্বজনরা।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, নিখোঁজের তিন দিন পর শিশু বর্ষার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত