বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

প্রধানমন্ত্রীর বড়শিতে চিতল মাছ

সিপি ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার কয়েকটি ছবি শেয়ার করেছে আওয়ামী লীগ, যা ছুটির দিনে তাদের মাছ ধরার আনন্দের মুহূর্ত ধারণ করেছে। ছবিগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন জয় করেছে।

শুক্রবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ছুটির দিনের আনন্দময় মুহূর্তের তিনটি ছবি সংবলিত একটি পোস্টে বলা হয়, ‘রাষ্ট্রীয় ও দলীয় কাজের ব্যস্ততার মধ্যেও মাসের যে কোনো ছুটির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের।’

পোস্টটিতে আরও বলা হয়, ‘ছুটির দিনে বিশেষ করে ছোট বোন শেখ রেহানা তার পাশে থাকলে তো কথাই নেই, তাদের আনন্দের সীমা নেই। দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড়-সড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে। বাঙালি মানেই মাছে-ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত