বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাউজানে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

রাউজান প্রতিনিধি :

রাউজানে এক প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল ঘরের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। ওই ঘর থেকে ডাকাতদল ৭০ ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ লাখ টাকাসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

শনিবার (২৯ অক্টোবর) ভোরে পৌর সভার চত্তরপাড়ায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাত সদস্যরা ঘরের মালিক মোহাম্মদ আলী চৌধুরীকে হাত-পা ও কাপড় দিয়ে চোখ বেঁধে রেখে তোষক চাপা দিয়ে রাখে বলে আক্রান্ত ব্যক্তি জানায়।

এই ঘরের প্রবাসী পুত্র মোহাম্মদ সরোয়ার জানিয়েছেন, পাশের গ্রামে ওই রাতে মামাতো বোনের বিয়ের মেহেদী রাতে পরিবারের সকল নারী পুরুষ সেই অনুষ্ঠানে গিয়েছিলেন। ঘরে ছিলেন শুধুমাত্র তার বাবা মোহাম্মদ আলী চৌধুরী। ঘরে রক্ষিত ছিল তার স্ত্রী ও বোনদের সোনার গহনা, বিয়ের খরচের জন্য রাখা পাঁচ লাখ টাকা। ডাকাত দল গহনা টাকা ছাড়াও তার ভিসাযুক্ত পাসপোটটিও নিয়ে গেছে বলে তার দাবি।

জানা যায়, ডাকাতির সংবাদ শুনে বিয়ে বাড়ি থেকে প্রবাসী সরোয়ার ত্রিফল নাইনে ফোন করলে ভোর রাতে রাউজান থানার এস আই জুলফিকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন ।

এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন । গৃহকর্তার কাছ থেকে ঘটনা শুনেছেন। পুলিশ ঘটনা তদন্ত করছে। তারা মামলা করলে আইনগতঃ ব্যবস্থা গ্রহন করা হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত