বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ছে বসতঘর-দোকান

রাঙ্গুনিয়া প্রতিনিধি : 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর ও দোকান পুড়ে গেছে। এতে পৃথক চারজন মালিকের পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

রোববার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৬ টায় উপজেলার ১ নম্বর ওয়ার্ড হাজীপাড়া হাজীবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আখতারুজ্জামান আজাদ বলেন, ক্ষতিগ্রস্ত চার মালিক মো. শাহিন, মো. আবদুল্লাহ, হোসনে আরা বেগম এবং মুদি দোকানদার রকির একটা কাচা বসত ঘর পুড়ে যাই। দোকানে থাকা নগদ টাকা, টিভি, ফ্রিজ মূল্যবান সরঞ্জামসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তাদের দাবি সব মিলিয়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, আগুন লাগার খবরে ফায়ার কর্মীদের সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আমাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত