রাঙ্গুনিয়া প্রতিনিধি :
“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যে চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী ভূমি উন্নয়ন কর মেলার আয়োজন করা হয়েছে। মেলায় রাঙ্গুনিয়া উপজেলার ৫ টি ইউনিয়ন ভূমি অফিসের তরফ থেকে ৫টি বুথের মাধ্যমে সেবাপ্রত্যাশীদের সেবা দেওয়া হয়।
বুধবার (২ নভেম্বর) তিনদিন ব্যাপী মেলার শেষদিনে সেবাপ্রদান ছিলো চোখে পড়ার মতো। এর আগে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর এ মেলা রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজন করে উপজেলা রাজস্ব প্রশাসন।
প্রথমদিনে ভূমি উন্নয়ন কর মেলা উপলক্ষে র্যালি বের করা হয়। এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানী, উপজেলা সহকারী কমিশনার ভূমি জামশেদুল আলম’সহ জনপ্রতিনিধি ও সেবা নিতে আসা সাধারণ মানুষ।
আয়োজকরা জানান, এ মেলার মূল উদ্দেশ্য ছিল অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং অনলাইনকৃত হোল্ডিং এর ভুল সংশোধন করা। মেলায় মানুষজন স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করেন। মেলায় তিন দিনে আগত মানুষজন প্রায় দুই লক্ষ টাকা ভূমি উন্নয়ন কর প্রদান করেন। ৫৭৩ টি হোল্ডিং এর এন্ট্রিজনিত ভুল সংশোধন করে সঠিক হোল্ডিং প্রদান করা হয়।


