চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৮৫৬ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৬৭ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৯৬ জন এবং ভিবিন্ন উপজেলার ৭১ জন।
চট্টগ্রামে পাঁচটি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে সোমবার (১৩ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে ৯২ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২৩ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ১২ জন। বিভিন্ন উপজেলায় ১১ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২৫ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ২০ জন, উপজেলায় ৫ জন।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৭৭ নমুনা পরীক্ষা করে ৪০ জনের পজিটিভ। মহানগরে ১১ জন, ২৯ জন উপজেলার।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৬৭ নমুনা পরীক্ষায় ৪৪ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ২৯ জন, উপজেলায় ১৫ জন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৪ নমুনা পরীক্ষায় ৩১ জন পজিটিভ, নগরে ২৪ জন, উপজেলায় ৭ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১৮ টি নমুনা পরীক্ষায় ৪ টি পজিটিভ। ৪ জনই উপজেলার।
এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ১ জন, আনোয়ারা ৫ জন, বাঁশখালী ১ জন, চন্দনাইশ ১৩ জন, বোয়ালখালী ৫ জন, পটিয়া ৪ জন, রাউজান ১৫ জন, রাঙ্গুনিয়া ২ জন, ফটিকছড়ি ১২ জন, হাটহাজারী ৭ জন, সীতাকুন্ডে ২ জন, মিরসরাই ২ জন, সদ্বীপ ২ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১১ হাজার ৭৬৪ জনে। এর মধ্যে মহানগরীতে ৮ হাজার ১৯০ জন, উপজেলায় ৩ হাজার ৫৭৪ জন।
অদ্যবধি সুস্থ হয়েছেন ১৭ জন, উপজেলায় ১৩ জন, নগরে ৪ জন। মোট সুস্থ ১ হাজার ৪১৪ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা জন, মোট ২১৬ জন। মহানগরীতে ১৫৩ জন, বিভিন্ন উপজেলায় ৬৩ জন। হোম আইসোলেশনে আছেন ৫৩৯৫ জন।


