বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ফটিকছড়িতে ফুটপাত দখল করে দোকান নির্মাণ করায় জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি :

চট্টগ্রামের ফটিকছড়ির হেঁয়াকো বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় ফটিকছড়ির হেয়াকো বাজারে এই মোবাইল কোর্টের অভিযান চালানো হয়। অভিযানে সর্বমোট ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) এ.টি.এম কামরুল ইসলাম। এতে সহায়তা করেন ভূজপুর থানা পুলিশ।

অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানঘর সম্প্রসারণ করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় এক দোকানিকে স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইনের ৮৯(৫) ধারায় ৫০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত