বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই

ফটিকছড়ি প্রতিনিধি :

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের চৌমুহনী এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ছে দুটি দোকান। বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ৩ নং ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ওই এলাকার বুলবুল সওদাগরের তেলের দোকান ও এমদাদ নামে অপর ব্যক্তির মোটর সাইকেলের গ্যারেজ পুড়ে যায়। এই ঘটনা প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফটিকছড়ি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে  অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন সুয়াবিল ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত