বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৃথক মামলায় ৪ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্র জানান, উপজেলার সরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজার এলাকায় ইঞ্জেকশনের একই সিরিজ ব্যবহার ও ইঞ্জেকশন ফ্রিজিং না করে বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে ১৫ হাজার টাকা, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার জন্য ক্ষেত্রবাজারের শতাব্দী ও এসপি জুয়েলার্স নামীয় দুটি জুয়েলার্স দোকানে ২ জন স্বর্ণ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে খাদ্য পরিবেশন ও মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে অতিথি সুইটসকে ৩ হাজার টাকাসহ মোট ৪ মামলায় ২১ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদুল আলম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বাজার কমিটিকে ডেকে বাজার পরিচ্ছন্ন রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত