পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ এম এ রহিমের ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকালে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের দিঘির পাড় এলাকায় তার প্রতিষ্টিত এস এম নাছিমা বেগম দাখিল মাদ্রাসার প্রাঙনের কবরে পুষ্পস্তবক অর্পণ করছেন পরিবার পরিজন, বিএনপি সহ সামাজিক সংগঠনের নেতারা।
এসময় তার কবরে খতমে কোরআন পাঠ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এরফানুল করিম মোনাজাত পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন এম এ রহিমের ছোট ভাই জিল্লুর রহমান, জামাতা আহমেদ ফরহাদ, বড় ছেলে সাইফুর রহমান, ছোট ছেলে সাজ্জাদুর রহমান, বিএনপি নেতা বদরুল খায়ের চৌধুরী, গাজী সিরাজ, আলমগীর তালুকদার টিপু, ইদ্রিচ পানু, নজরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম মিয়া, আবসার, ইমরান, রিজুয়ানুল হক সহ আরো অনেকেই।


