বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক :

রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বেশ কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ১৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদফতর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

আবহাওয়া অধিদফতরের সূত্র জানান, ভূমিকম্পের কেন্দ্র ছিল বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম দিকে, একেবারে ভারতের কাছাকাছি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। ভূমিকম্পের কেন্দ্র থেকে ঢাকার দূরত্ব ছিল ৫২৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে।

এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত