বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

‘হালিশহরে শামু বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা’

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার (১৪ ডিসেম্বর) নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর হালিশহর থানাধীন রঙ্গিপাড়া এলাকার শামু বেকারীর কারখানার নোংরা ও অস্বাস্থ্যকর পরিবশ এবং কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সনদ না থাকায় শামু বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের অপর অভিযানে নগরীর চান্দগাঁও থানাধীন আরকান রোড ও বিএফআইডিসি রোডের উভয়পার্শে¦র রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা দায়ে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত