বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

পটিয়া আইন কলেজে বিজয় দিবস উদযাপন 

পটিয়া প্রতিনিধি :

মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়া আইন কলেজ পরিচালনা পর্ষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ ডিসেম্বর শনিবার দুপুরে পটিয়া আইন কলেজ মিলনায়তনে কলেজ পরিচালনা পরিষদের সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. খুরশীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. আবদুল আলিম।

আরো বক্তব্য রাখেন, এড. খন্দকার এমদাদুর রহমান, কবি শিবুকান্তি দাশ, অধ্যাপক ভগীরথ দাশ, প্রনব দাশ, দেবর্শী চক্রবর্তী, আবদুর রহমান রুবেল, আবু সাঈদ তালুকদার খোকন, সাইফুল ইসলাম সোহেল, জোবাইদুর রহমান জিসান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতিবিজড়িত এবং পরাধীনতার শৃঙ্খল ভেঙে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার বিজয়ের দিন ১৬ ডিসেম্বর। মহান বিজয়ের ৫১ বছর পেরিয়ে ৫২ বছরে বাঙালি জাতির আত্মগৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের অধীনে পরিচালিত দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব-মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত