সিপি ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। বর্তমানে তিনি নড়াইল-২ আসন থেকে নির্বাচত আওয়ামী লীগের সংসদ সদস্য।
আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠক শেষে সোমবার রাতে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের জানান, সভাপতিমণ্ডলীর বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনাকে সভাপতিমণ্ডলীর দুটি পদ, সম্পাদক ও উপ-সম্পাদকের একটি করে পদ, কেন্দ্রীয় সংসদের ২৮টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে সন্ধ্যা সাতটায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।
প্রসঙ্গত, গত শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা দশমবারের মতো সভাপতি এবং ওবায়দুল কাদেরকে তৃতীয়বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।


