সিপি ডেস্ক :
চট্টগ্রামে প্রথম বিভাগ হকি লীগের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন চট্রগ্রাম জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
হকি কমিটির চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিজেকেএস নির্বাহী কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমান, এ কে, এম ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া, দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, কেন্দ্রীয় হকি কমিটির সম্পাদক মো. ইউসুফ, সিজেকেএস যুগ্ন স়ম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, হকি কমিটির সদস্য ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, মো. জাহীদ হোসেন,কাজী জসিম উদ্দিন,প্রবীন কুমার ঘোষ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় চট্রগ্রাম আবাহনী লিমিটেড শতদল জুনিয়রকে পরাজিত করেছে।


