বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

টিভি জার্নালিস্টসদের সাথে কাউন্সিল বিপ্লবের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :

সরকারের সামগ্রীক উন্নয়ন কর্মকান্ডের চিত্র জনগণের কাছে তুলে ধরার জন্য টেলিভিশন সাংবাদিকদের আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিল হাসান মুরাদ বিপ্লব।

সোমবার (২ জানুয়ারী ২০২৩) সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কের টিসিজেএ মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নালিস্টসদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।

টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপংকর দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন, টিসিজেএ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি এনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন, টিসিজেএ সহ-সভাপতি এমরাউল কায়েস মিটু, নির্বাহী সদস্য সনজীব দে বাবু, মোঃ হাসান উল্লাহ, পারভেজ রহমান প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত