মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Single Top Banner

পটিয়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে আ’লীগ নেতা নাছিরের সহায়তা

পটিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সম্প্রতি ২টি পৃথক অগ্নিকান্ডে আশিয়া ও কেলিশহর ইউনিয়নের অগ্নিদূর্গতের ১৮ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, কম্বল, শাড়ি, লুঙ্গি দিয়ে পাশে দাড়িয়েছেন বিজিএমইএ সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির।

শনিবার সকাল ও বিকেলে উপজেলার আশিয়া ও কেলিশহর ইউনিয়নে আগুনে পুড়ে সর্বস্ব হারানো পরিবার গুলোকে দেখতে যান। এসময় তাদের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল, লুঙ্গি তুলে দেন তিনি।

আগুনে পুড়ে যাওয়া ১৮ টি পরিবারকে এই দুর্যোগ কাটিয়ে উঠতে ব্যক্তিগত তহবিল থেকে এ সহায়তা প্রদান করেন আঃলীগ নেতা মোহাম্মদ নাছির। তিনি বলেন, আগুনে পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে তা আমাদের পুষিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা সামান্য সহায়তা নিয়ে অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।

এই সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি মাঈনুদ্দিন চৌধুরী, মহিউদ্দিন মহি, আলহাজ্ব নাজিম উদ্দীন, আশিষ তালুকদার, নাজিম উদ্দীন তালুকদার, সবুজ বড়ুয়া, প্রতিমা চৌধুরী, হাসিনা আকতার, রোকেয়া খানম, রঞ্জন বড়ুয়া, আরমান,চৌধুরী ইদ্রিচ, ইমতিয়াজ সোহেল, কুতুব উদ্দিন, নাছির উদ্দিন বাদশা, জসিম উদ্দিন, আলী ওসমান, এস এম পারভেজ, শাখাওয়াত হোসেন খোকন, ফয়সাল অভি, সুজন মিয়া, জয়নাল আবেদীন, জনি, ওয়াসিম সাকি, আরমান উদ্দিন রুমেল, বিপুল বড়ুয়া, প্রতিমা চৌধুরী, হাসিনা আকতার, রোকেয়া খানম, রঞ্জন বড়ুয়া, আরমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত