বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাড়ৈকাড়া যুব পরিষদের অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পটিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের পশ্চিম বাড়ৈকাড়া যুব পরিষদের উদ্যোগে অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) রাতে বাড়ৈকাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাড়ৈকাড়া স্পোর্টিং ক্লাব ও ভিমরুল তৈয়ব শাহ স্পোর্টিং ক্লাব প্রতিদন্ধিতা করেন।

খেলায় ভিমরুল তৈয়ব শাহ স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বাড়ৈকাড়া স্পোর্টিং ক্লাব। খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রপি এবং প্রাইজ মানি প্রদান করেছেন আমন্ত্রিত অতিথিরা। টুর্নামেন্টে মোট ৩২ টি দল অংশ গ্রহন করেন।

বাড়ৈকাড়া নিউ স্টার ক্লাবের সভাপতি মুরাদুল আলম মুরাদের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সিএমপি’র পাঁচলাইশ মডেল থানার বিট পুলিশিংয়ের সভাপতি জসীমুল আনোয়ার খান।

যুব পরিষদের সাধারণ সম্পাদক রায়হানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন নাট্যকার জসিম উদ্দিন খান, উদ্ভোদক ছিলেন ইউপি সদস্য নজরুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক নুরুল আমিন, লেবার ফেডারেশন যুব কমিটি চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী, মীর এস এম সরওয়ার, সমাজ সেবক কল্লোল বড়ুয়া, আবুল হোসেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত