পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের নব গঠিত আহবায়ক কমিটির সদস্যরা চট্টগ্রামের ঐতিহাসিক বিপ্লব উদ্যানে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন।
শুক্রবার সকাল ১১টায় আহবায়ক মহসীন চৌধুরী রানার ও সদস্য সচিব আবদুর রশিদ দৌলতীর নেতৃত্বে বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার ইসলাম মিয়া, কাজী আবুল হাসেম, কাজী ইয়ামুন।
নবগঠিত জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক হাজী নজরুল ইসলাম, সফিউল করিম শফি, সালাউদ্দিন সুমন, শফিউল আলম দৌলতী, রফিকুল আলম দৌলতী, তৈয়ব চৌধুরী, জাহেদুল হক, নাজিম উদ্দীন খান, আজাদ, রায়হান প্রমুখ।
এসময় নেতৃবৃন্দরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের আন্দোলনের ডাকে সামিল হবে। এই আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথে সরাসরি থেকে দক্ষিণ জেলা কৃষক দল অগ্রনী ভূমিকা রাখবে। হামলা, মামলা, গ্রেফতার, নির্যাতন উপেক্ষা করে রাজপথ দখল নিতে হবে এবং এই তাবেদার সরকারের পতন গঠাতে হবে। তাই নবগঠিত কমিটির সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


