বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

২ লাখ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক :

সাগরে অভিযান চালিয়ে ফিশিং বোর্ট থেকে দুই লাখ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোরে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। দুপুরে র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার সিকদার পাড়া এলাকার মো. ছবির আলমের ছেলে নুরুল আবছার (৩২), কক্সবাজার সদর থানার কুতুবদিয়া পাড়ার মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ মেহের আলী (৩৯), একই এলাকার নুরুল ইসলামের ছেলে আব্দুল হামিদ (৩৭), উত্তর কুতুবদিয়া পাড়ার মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ কালু (২৩) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক আবু তাহেরের ছেলে মো নুরু হাসান (৩৩)।

র‌্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, টেকনাফের শাপলাপুর এলাকা থেকে একটি ফিশিং বোটে ইয়াবার একটি বড় চালান নিয়ে চট্টগ্রামে আসছে। এমন তথ্যের ভিত্তিতে, র‌্যাবের একটি টিম গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এক পর্যায়ে জানা যায়, ফিশিং বোটটি কক্সবাজার জেলার বদরখালি থেকে মগনামা দিয়ে চট্টগ্রামের বাঁশখালি/আনোয়ারার দিকে প্রবেশের চেষ্টা করছে। পরবর্তীতে উক্ত বোটটিকে সনাক্ত করার জন্য চট্টগ্রাম সমুদ্রপথে নজরদারী কার্যক্রম বৃদ্ধি করা হয়। সড়কপথে বিভিন্ন ফিশারীঘাটও নজরদারীতে আনা হয়। এক পর্যায়ে বোটটি সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরাও স্প্রীড বোটের সহায়তায় বোটটিকে আটকের চেষ্টা করে। ফিশিং বোটটি কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন মগনামা লঞ্চঘাটে থামানোর সঙ্গে সঙ্গে পাঁচজনসহ ফিশিং বোটটি আটক করা হয়।

আটককৃতদের দেখানো মতে ফিশিং বোটে রক্ষিত মাছ রাখার ড্রামের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০টি ইয়াবার কার্ডে মোট দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত