বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

পটিয়ায় ৩০ জন অসুস্থ রোগী পেল প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা 

পটিয়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে চিকিৎসা সহায়তার টাকা পেয়েছেন পটিয়ার দরিদ্র মানুষেরা। রোববার উপজেলার অসহায়, দরিদ্র ও পঙ্গু ব্যক্তিদের মধ্যে ৩০ জন নারী-পুরুষের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে তের লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে বিজিএমইএ সাবেক সহসভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির এ অর্থ সহায়তার চেকগুলো প্রত্যেকের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, মোজাহেরুল আলম চৌধুরী, নাছির উদ্দিন, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জয়নাল আবেদীন, আশীষ তালুকদার, সবুজ বড়ুয়া, মাঈনুদ্দিন চৌধুরী, মহিউদ্দিন মহি, আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন,আব্দুল মালেক,নাজিম উদ্দীন তালুকদার, হাজী আরিফুর রহমান শাহ্ মোহাম্মদ ইদ্রিস চৌধুরী, আলী ওসমান, প্রতিমা চৌধুরী,ওসমান গনি, রতন দে, এড. শিমুল দত্ত, জসিম উদ্দিন, নাছির উদ্দিন বাদশা,রঞ্জন বড়ুয়া, হাসিনা আকতার চৌধুরী, শেখ শাখাওয়াত হোসেন খোকন,ফয়েজুল ইসলাম এস এম পারভেজ, হাবিবুল্লাহ্ মানিক,সাইফুল আলম শাপলা, বেলাল উদ্দিন,ইসমাঈল সওঃ, রিয়াদুর রহমান,নুরুল আফছার, অর্ক মিত্র, ওয়াহিদুল আলম মিন্টু, মঈন উদ্দিন বিপু,ওয়াসিক সাকিব,সেলিম উদ্দিন চৌঃ,বোরহান উদ্দিন ফায়সাল,বেলাল হোসেন মানিক, টিপু, আরমান উদ্দিন রুমেল, ফরিদুল আলম প্রমুখ।

উল্লেখ্য, গত চার বছর ধরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এ পর্যন্ত পটিয়া উপজেলার তিন শতাধিক অসুস্থ, পক্ষাঘাতগ্রস্তসহ দরিদ্র ও অসহায় নারী-পুরুষকে চিকিৎসা সহায়তা হিসেবে প্রায় আড়াই কোটি টাকা অনুদান দেওয়া হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত