বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

পটিয়ার দক্ষিণ ভূর্ষিতে অসহায় মানুষের পাশে বদিউল আলম

পটিয়া প্রতিনিধি :

প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে পটিয়া উপজেলার ১৩নং দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শিখা রাণী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্টান সঞ্চালনা করেন যুবলীগ নেতা ছোটন আচার্য্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সোহেল ইমরান, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রঞ্জিত চৌধুরী, মিলন চক্রবর্তী, সুভাষ চৌধুরী, শ্যামল চক্রবর্তী, সুজন বড়ুয়া, জেলা যুবলীগ নেতা উজ্জ্বল ঘোষ, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা নয়ন চক্রবর্তী প্রমূখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত