পটিয়া প্রতিনিধি :
বর্ষীয়ান রাজনীতিবিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রাক্তন লায়ন্স গর্ভণর মরহুম জননেতা লায়ন এম. শামসুল হক হকের স্মরণে শ্রদ্ধা, দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও স্নরনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ বদিউল আলম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য তসলিম উদ্দিন রানা।
আরো উপস্থিত ছিলেন, মরহুম জননেতা লায়ন শামসুল হক সাহেব এর পুত্র স্থপতি রিদুয়ানুল হক, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, এনামুল হক, ইমতিয়াজ সোহেল, সোহেল রানা, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, আজিজুল্লাহ্ আজিজ, আব্দুল করিম ইমন, সেলিম সওদাগর, মোঃ ইউনুস, কুতুব উদ্দিন, মোঃ ইলিয়াস, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মরহুম লায়ন এম. শামসুল হক সাহেব একজন আদর্শিক, পরিচ্ছন্ন ও মেধাবী সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধে তার অবদান অনস্বীকার্য ও অতুলনীয়। মানুষের জন্য আজীবন কাজ করে যান। পটিয়া স্কুল, কলেজ ও মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠায় তার অবদান আছে। তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং তার পরিবার ও দেশের জন্য দোয়া করেন।


