মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Single Top Banner

বাকলিয়া থেকে গ্রেফতার ৬ জামায়াত নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক :

নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে জামায়াতে ইসলামের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে চাক্তাই ভেড়া মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলো মো. সেলিম (৫৩), মো. ফারুক হোসেন (৫১), ইশতিয়াক হায়দার (৩২), মো. আবু ইউসুফ সিদ্দিকী (৩২), জয়নুল আবেদীন (৫৭) ও মো. সানাউল্লাহ (৫১)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, “অরাজকতা সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন স্থান থেকে জামায়াতের নেতাকর্মীরা বাকলিয়া এলাকায় একত্রিত হয়। এ সময় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়।”

গ্রেফতারকদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতার ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়।

ওসি জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত