নিজস্ব প্রতিবেদক :
এশিয়ান প্রিমিয়ার লীগ অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টে ব্ল্যাক ডোভিলস ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শুক্রবার রাতে তারা টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইবেকারে ৩-১ গোলে হোমস ফিল্ডস ক্লাবকে হারিয়ে এই কৃতিত্ব দেখান। ৮নং শুলক বহর ওয়ার্ডের এশিয়ান হাউজিং সোসাইটি মাঠে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ আলী খান বাহাদুর।প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৌ বাহিনীর ল্যাফটেনেন্ট কমান্ডার মোহাম্মদ আফতাব উদ্দিন, হাউজিং সোসাইটির সভাপতি রফিক উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, চট্টগ্রাম মহানগর যুবলীগ সাবেক সদস্য নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ,আশরাফুল গনি, দেলোয়ার হোসেন দেলু,মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি নাজমুল হাসান রুমি, পিএইচপি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, বিএসআরএম কর্মকর্তা সৈয়দ মাহমুদ রিয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃমোমেনুল ইসলাম।
টুর্নামেন্টে আমন্ত্রিত অতিথি ছিলেন- মোঃতৈয়ব, মোঃসাজ্জাদ হোসেন, মোঃ রিপন আহমেদ,মোঃ সোহেল, মোঃনজরুল, মোঃ আলমগীর, শাহরিয়ার আরাফাত সম্রাট, ওমর কাইয়েম পারভেজ,জিয়াউদ্দিন আহমেদ, আনোয়ার ছাফা, হোসাইন মোঃ এরশাদ, আবু হেনা মোস্তফা কামাল, মোঃ জসিম উদ্দিন তুষার।পুরস্কার বিতরণের শুরুতে এলাকার কৃতি সন্তান বাংলাদেশ নৌ বাহিনীর ল্যাফটেনেন্ট কমান্ডার মোহাম্মদ আফতাব উদ্দিনকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন আয়োজক কমিটির কর্মকর্তাবৃন্দ।
টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহন করে।ফাইনাল খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ ইমন। টুর্নামেন্টের সেরা গোলদাতা মোহাম্মদ তানিম, সেরা গোলরক্ষক অনিক,সেরা খেলোয়াড মনোনীত হন।


