পটিয়া প্রতিনিধি:
পটিয়ার দুই কৃতি সন্তান মুহাম্মদ সামশুল হক ও মিলন কান্তি দে বাংলা একাডেমীর পুরষ্কার পাওয়ায় পটিয়া একুশে স্মরণে পরিষদ কর্তৃক সংবর্ধনা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল আলীম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও বিধুভূষন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এডভোকেট বদিউল আলম, এডভোকেট মোহাম্মদ শাহজাহান, আলী আকবর সিদ্দিকী, মাষ্ঠার সিরাজুল ইসলাম, হুমায়ুন কবির রাশেদ, মোঃ ইউনুচ মেম্বার, মোহাম্মদ সাহাব উদ্দিন, ডি.এম জমির উদ্দিন, মোঃ সোহেল ইমরান, জসিম উদ্দিন, আলহাজ্ব শাহজাহান চৌধুরী, রফিক হাসান।
এসময় আরো বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, সমীর দে, আবু ছৈয়দ লালু, ছোটন সরকার, হাসান শরীফ, সাইফুদ্দীন ভোলা, সাইফুল ইসলাম শাহীন, তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, সিদ্ধার্থ বড়ুয়া, সাহাবুদ্দীন সাদি, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, ছোটন আচার্য্য, আবদুল আউয়াল, বাদশা মিয়া, মাসুদুল ইসলাম, সাজ্জাদ হোসাইন, নুরুল ইসলাম রুবেল প্রমূখ।


