শেফা তাবাসসুম,জম্ম-বেড়ে উঠা রাজধানীতে।শেফা ১৯৯৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি শিল্প ও সংস্কৃতি চর্চায় বিশেষ ঝোঁক তার। খুব অল্প সময়েই তিনি নাচ ও গানকে পূর্ণ অনুভবের সাথে নিজ সত্তার অংশহিসেবে উপস্থাপন করতে পেরেছেন।তার এই সত্তার বহিঃপ্রকাশে নিজের দেশকে নিয়ে যেতে চান সাফল্যের চরম পযার্য়ে।
তারই ফলস্বরূপ শেফা চেংগুন কেপপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল (Changwon Kpop world festival) এ বেস্ট সলো পারফর্মেন্সের টাইটেল অর্জন করেছেন এবং প্রথমবারের মতো আন্তর্জাতিক প্লাটফর্মে বিশ্বের কাছে তার পারদর্শীতা দিয়ে নিজের দেশকে উপস্থাপন করেছেন।
শেফার বড় হয়ে উঠা ঢাকায়, তিনি ইউল্যাব (Ulab) বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে শেষ পর্বে অধ্যয়নরত আছেন। বর্তমানে মিডিয়াতে নৃত্য পরিকল্পনাকার ও ইভেন্ট মেনেজমেন্ট নিয়ে কাজ করছেন। এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালক ও উপস্থাপকের ভূমিকা পালন করছেন। তিনি নাচ গানের পাশাপাশি ভালো ছবিও আঁকেন।


