বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সংসদ সদস্য পদে প্রার্থী হতে বাঁশখালী উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক :

সংসদ সদস্য পদে প্রার্থী হতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী পদত্যাগ করেছেন।

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

বাঁশখালীর ইউএনও জেসমিন আক্তার বলেন, ‘রবিবার দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী ব্যক্তিগত কারণ দেখিয়ে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। এ ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়েও তিনি পদত্যাগপত্র জমা দেন।’

চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে আমি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি।’

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী বাঁশখালীর সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরীর ছেলে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত