বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

মুক্তিযুদ্ধের বাঁশিওয়ালা!

মো: নাজিম উদ্দীন

আমি তো নয়,
ইতিহাসে-ই কয়–!

এই অঞ্চলে’র মাটি
যদি কেউ বলে স্বাধীন,
মাষ্টার কী কমরেড…!
সে তো আপনাতে বিলীন,
শোধ কে দেবে ঋণ..?

সত্য যাহা, সুপ্ত মনে
লালন করে সর্বজনে,
তুচ্ছ যে জন, কূ-মন্ত্রণা
সঙ্গ লয়ে, স্বত:নির্বাসনে,
তো..! শোধ দেবে কোন জনে ..?

স্বয়ং সম্বল বেচে যোগান
মুক্তিসেনার রসদ,
নির্মোহ ঐ দেশপ্রেমিক….
কে আর হতে পারেন….?

সেই তো মোদের বৈপ্লবিক
আর প্রচারবিমূখ ….
মরহুম আহমদ হোসেন..!
ধৃষ্টতা কার শুনি, দেখি-
ঋণ পরিশোধ করেন..!

পরগাছার ঐ মূলে শূণ্যসার,
হাল্কা মেঘে ব্যাকূলতায়…
পর নিন্দার বিকল্প কী তার…?

মীর ঘষেটি’র সূত্র
আজো দম্ভে হাঁকায় দিন,
দূ:সাহসে সামনে দেখি আসেন,
শোধ দিয়ে দিন স্বধীনতার ঋণ !

গুটি কয়েক শূণ্যমূল —
মূর্খ সনে সুধাই কূম্ভ কানে,
পড়ালেখা করেন,
৭১’ কী বুঝেন ?

সেই সূত্রে–
আহমদ হোসেন …(?)
মুক্তিবীণা’র বংশী বাদক,
মুক্তি সেনার অভিবাবক,
সেই তো হ্যমিলিন..!
কী ! শোধ হবে তাঁর ঋণ..?

ডিজিটালের তোরে
এখন আগাছা’দের
জমছে খেলা বেশ,

মূল হারিয়ে ডাল-পালা
সব হচ্ছে নিরুদ্দেশ।

আগাছা দের হুঙ্কারে যে-ই
শত্রুদৃষ্টি শ্যেন্ ,
ঠিক তখনই বোধ জাগে,
ঐ সকল মাঝে —-
কেমন ত্যাগী নেতা মোদের
জনাব আহমদ হোসেন।

বিদ্র: মুক্তিযুদ্ধের মহান সংগঠক, তেকোটা, গৈড়লা ,করণখাইন সহ বেশ কিছু এলাকার মুক্তিবাহিনীর ঘাঁটি স্থাপন কারী নিবেদিত প্রাণ, কমরেড আহমদ হোসেন মাষ্টার স্মরণে রচিত।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত