বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বন্দর থানার ওসির পদ ছাড়তে হলো সুকান্তকে

স্টাফ রিপোর্টার: বদলি আদেশ সাত মাস স্থগিত রাখতে পারলেও শেষ পর্যন্ত বন্দর থানার ওসির পদ ছাড়তে হলো সুকান্ত চক্রবর্তীকে। তার বদলে বন্দর থানার ওসি হিসেবে এখন অন্তর্বতী দায়িত্ব দেওয়া হয়েছে ওসি (তদন্ত) গাজী মোহাম্মদ ফৌজুল আজম চৌধুরীকে। ফলে সিলেট রেঞ্জে যোগ দিতেই হচ্ছে সুকান্তকে।

মঙ্গলবার রাতে সিএমপি কমিশনার মাহবুবর রহমান এ নির্দেশে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য দায়িত্ব গ্রহণকরা বন্দর থানার ওসি (তদন্ত) গাজী মোহাম্মদ ফৌজুল আজম চৌধুরী।

তিনি বলেন, ‘ওসি স্যার কমিশনার স্যারের নির্দেশে গতকাল (মঙ্গলবার) রাতেই আমাকে চার্জ বুঝিয়ে দিয়েছেন।’ তবে সিএমপি কমিশনারকে ফোন দিলেও অপর প্রান্ত থেকে সাড়া পাওয়া যায়নি।

এর আগে গত বছরের অক্টোবরের মাঝামাঝিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দুই দফায় ৯ ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৪ জনকে বদলি করে। পুলিশ সদর দফতরের নির্দেশে নগরীর চান্দগাঁও ও বন্দর থানার ওসিসহ সাতজন ইন্সপেক্টর ও ৬ জন ট্রাফিক ইন্সপেক্টরকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছিল।

তব সেই যাত্রায় তদবির করে বদলি স্থগিত করান সুকান্ত চক্রবর্তী। একই বছরের ২৬ অক্টোবর পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরীর সই করা এক আদেশে তার বদলি স্থগিত করা হয়েছিল।

আদেশে বলা হয়- আবেদনের প্রেক্ষিতে পুলিশ পরিদর্শক সুকান্ত চক্রবর্তীর সিলেট রেঞ্জে বদলির আদেশ তিন মাসের জন্য স্থগিত করা হলো। তবে সেই তিন মাস গত জানুয়ারিতে শেষ হলেও তিনি জুলাইয়ের ১৪ তারিখ পর্যন্ত বহাল তবিয়তে ছিলেন।

সিএমপি সূত্র জানায়, তিন মাসের স্থগিত আদেশ এনে সাত মাস বন্দর থানার ওসি পদে দায়িত্ব পালন করলেও স্বপদে থাকতে তদবির শুরু করেন সুকান্ত চক্রবর্তী। তিনি সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও তদবির করেন। এরপর পরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আদেশ দেন সিএমপি কমিশনার। যদিও কদিন আগে ঢাকায় এক পুলিশ কনফারেন্সে আইজিপি বেনজির আহমেদ বলেছিলেন, তদবির করে পুলিশে কেউ পদ পাবেনা। বদলি তদবির বাণিজ্য একেবারেই বন্ধ করা হবে। পদায়ন হবে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে।

আগামী কয়েক দিনের মধ্যেই সিএমপির বেশ কয়েটি থানায় রদবদল হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত