বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন

সময় ডেস্ক : 

ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট চট্টগ্রাম এর উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম কোর্ট হিল সোনালী ব্যাংক চত্বরে আইনজীবীদের “মানববন্ধন” অনুষ্ঠিত হয়েছে।

ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট চট্টগ্রামের আহ্বায়ক ও সাবেক মহানগর পিপি এডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে এবং ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের স্বমন্বয়কারী এডভোকেট জহুরুল আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কো কনভেনার ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আলম, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কো কনভেনার ও লিবারেল ডেমোক্রেটিক লইয়ার্স ফ্রন্টের সাধারণ সম্পাদক এডভোকেট শাহাদাৎ হোসেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট বদরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এনামুল হকসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। গুটিকয় উচ্ছিষ্ট ও দল থেকে বিতাড়িত কিছু জনধিকৃতকে টাকার বিনিময়ে ভাগিয়ে নিয়ে আওয়ামী লীগ এখন লোক ভাগাভাগীর দলে পরিণত হয়েছে। তাই দেশ ও জাতিকে এই অপশক্তির হাত থেকে বাঁচাতে হলে দলমত নির্বিশেষে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধকে আরও শানিত করতে হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত