নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে চান্দগাঁও থানা এলাকায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, রবিবার (১০ ডিসেম্বর) রাত ৯ টায় এসআই শরীফ উদ্দিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট নিরিবিলি আবাসিক হোটেল ও সিটি গেস্ট হাউস হোটেলে অভিযান পরিচালনা করে। এতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় তিন জন নারী ও তিন জন পুরুষসহ মোট ছয় জনকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএমপি অর্ডিন্যান্সের ৭৬ ধারায় প্রসিকিউশন দাখিল করা হইতেছে।


