বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ১৬টি আসনে প্রার্থী ১২০ জন

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার-প্রচারনায় নেমে পড়েছেন প্রার্থীরা। সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১২০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এর আগে ১৪৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে বাছাই শেষে ৩২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ১১৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীতা বাতিল হওয়াদের মধ্যে ১২ জন আপিল করে প্রার্থীতা ফিরে পান। ১৬টি আসনে ১২৯ জন বৈধ প্রার্থীর মধ্যে ৯ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

১৬টি আসনে প্রতীক পেয়েছেন যারা :

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিন্দ্বিতা করাছেন। এরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মাহবুব উর রহমান (নৌকা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মো. আবদুল মন্নান (চেয়ার), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মো. নুরুল করিম আফছার (একতারা), বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (হাত পাঞ্জা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর মো. ইউসুফ (টেলিভিশন), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দীন (ঈগল) ও জাতীয় পার্টির মোহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী (লাঙ্গল)।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের খাদিজাতুল আনোয়ার (নৌকা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মীর মোহাম্মদ ফেরদৌস আলম (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মুহাম্মদ হামিদ উল্লাহ (মৌমবাতি), জাতীয় পার্টির মোহাম্মদ শফিউল আজম চৌধুরী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান (ঈগল), বাংলাদেশ সুপ্রিম পার্টি’র শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ (একতারা), বাংলাদেশ তরীকত ফেডারেশন এর সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (ফুলের মালা) ও স্বতন্ত্র প্রার্থী  হোসাইন মো. আবু তৈয়ব (তরমুজ)।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- জাতীয় পাটি’র এম এ ছালাম (লাঙ্গল), জাসদ এর নুরুল আক্তার (মশাল), আওয়ামী লীগ এর মাহফুজুর রহমান (নৌকা), বাংলাদেশ সুপ্রিম পার্টি’র মুহাম্মদ নুরুল আনোয়ার (একতারা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ উল্যাহ খাঁন (মোমবাতি), ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) মোহাম্মদ মোকতার আজম খান (আম) ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মো. আব্দুর রহীম (চেয়ার) ও স্বতন্ত্র প্রার্থী মো. জামাল উদ্দিন চৌধুরী (ঈগল)।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের এস এম আল মামুন (নৌকা), জাতীয় পার্টির মো. দিদারুল কবির (লাঙ্গল), তৃণমূল বিএনপি’র খোকন চৌধুরী (সোনালী আঁশ), বাংলাদেশ কনগ্রেসের মো. শহীদুল ইসলাম চৌধুরী (ডাব), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ মোজাম্মেল হোসেন (চেয়ার) ও বিএনএফ এর প্রার্থী মোহাম্মদ আকতার হোসেন (টেলিভিশন)।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ (লাঙ্গল), তৃণমূল বিএনপি’র মো. নাজিম উদ্দিন (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টি’র কাজী মহসীন চৌধুরী (একতারা), স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী (কেটলি), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মোখতার আহমেদ (মোমবাতি), বিএনএফ এর আবু মোহাম্মদ সামশুদ্দিন (টেলিভিশন) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র ছৈয়দ হোফেজ আহমদ (চেয়ার)।

 

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের এবিএম ফজলে করিম চৌধুরী (নৌকা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে স.ম. জাফর উল্লাহ (চেয়ার), জাতীয় পার্টির মোহাম্মদ সফিক-উল আলম চৌধুরী (লাঙ্গল), তৃণমূল বিএনপি’র মো. ইয়াহিয়া জিয়া চৌধুরী (সোনালী আঁশ) ও স্বতন্ত্র প্রার্থী শফিউল আজম (ট্রাক)।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগ থেকে মোহাম্মদ হাছান মাহমুদ ( নৌকা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর আহমদ রেজা (চেয়ার), তৃণমূল বিএনপির খোরশেদ আলম (সোনালী আঁশ), জাতীয় পার্টির মুছা আহমেদ রানা ( লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ ইকবাল হাছান (মোমবাতি) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি’র মো. মোরশেদ আলম (একতারা)।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও) আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- জাতীয় পার্টি’র মো. সোলায়মান আলম শেঠ (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম (কেটলি), বিজয় কুমার চৌধুরী (ফুলকপি), বিএনএফ’র এস এম আবুল কালাম আজাদ (টেলিভিশন), বাংলাদেশ কনগ্রেসের মোহাম্মদ মহিবুল রহমান বুলবুল (ডাব), তৃণমূল বিএনপির সন্তোষ শর্মা (সোনালী আঁশ), কল্যাণ পার্টির মোহাম্মদ ইলিয়াস (হাতঘড়ি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন (চেয়ার), এনপিপি’র মো. কামাল পাশা (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুন নবী (মোমবাতি)।

চট্টগ্রাম-৯ (বাকলিয়া, কোতোয়ালী) আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের মহিবুল হাসান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির সানজিদ রশিদ চৌধুরী (লাঙ্গল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), ন্যাপ’র মিটল দাশ গুপ্ত (কুঁড়েঘর), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু আজম (মোমবাতি), কল্যাণ পার্টির সুহাম্মদ নুরুল হোসাইন (হাতঘড়ি) ও তৃণমূল বিএনপির সুজিত সাহা (সোনালী আঁশ)।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর) আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের মহিউদ্দিন বাচ্চু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম (ফুলকপি),ফরিদ মাহমুদ (কেটলি), তৃণমূল বিএনপির মো. ফেরদাউস বশির (সোনালী আঁশ), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী (মোমবাতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবুল বাশার মোহাম্মদ জয়নুল আবেদীন (চেয়ার),বাংলাদেশ সুপ্রিম পার্টির মিজানুর রহমান (একতারা), জাতীয় পার্টির জহুরুল ইসলাম (লাঙ্গল) ও জাসদের মো. আনিছুর রহমান (মশাল)।

চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা) আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের এম আবদুল লতিফ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন (কেটলি), বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আবুল বসার মোহাম্মদ জয়নাল আবেদীন (চেয়ার), বাংলাদেশ সুপ্রিম পাটির মো. মহি উদ্দিন (একতারা),তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), এনপিপির নারায়ন রক্ষিত (আম) ও গণফোরামের উজ্জল ভৌমিক (উদীয়মান সূর্য)।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের মোতাহেরুল ইসলাম চৌধুরী  নৌকা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মোমবাতি), বিএনএম’র এম এয়াকুব আলী  (নোঙ্গর), ইসলামি ফ্রন্ট বাংলাদেশ এর কাজি মুহাম্মদ জসিম উদ্দিন (চেয়ার), বাংলাদেশ কনগ্রেস এর ছৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদীন জেহাদী (ডাব), জাতীয় পার্টির মোহাম্মদ নুরুচ্ছফা সরকার (লাঙ্গল), তৃণমূল বিএনপি’র রাজিব চৌধুরী  সোনালী (আঁশ) ও স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী (ঈগল)।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী  নৌকা), জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী (লাঙ্গল), তৃণমূল বিএনপি’র মকবুল আহমেদ চৌধুরী (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি’র  মোহাঃ আরিফ মঈন উদ্দিন (একতারা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক (বটগাছ), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আবুল হোসেন  (মোমবাতি) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন (চেয়ার)।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের মো. নজরুল ইসলাম চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ (লাঙ্গল), স্বতন্ত্র মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী (ট্রাক), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আবুল হোছাইন  (চেয়ার), বাংলাদেশ তরিকত ফেডারেশন’র মোহাম্মদ আলী ফারুকী (ফুলের মালা), বাংলাদেশ সুপ্রিম পার্টি’র মোহাম্মদ আইয়ুব (একতারা), বিএনএফ’র মো. গোলাম ইসহাক খান (টেলিভিশন) ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ (মোমবাতি)।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া, লোহাগাড়া) আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন (নৌকা), স্বতন্ত্র থেকে আবদুল মোতালেব (ঈগল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আলী হোসাইন (মোমবাতি), বাংলাদেশ কল্যাণ পাটি’র মোহাম্মদ সোলাইমান কাসেমী (হাতঘড়ি), জাতীয় পার্টিও মোহাম্মদ ছালেম (লাঙ্গল), ইসলামী ঐক্যজোট মোহাম্মদ হারুন (মিনার) ও মুক্তিজোট এর মো. জসিম উদ্দিন (ছড়ি)।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর আবদুল মালেক (চেয়ার), স্বতন্ত্র আব্দুল্লাহ কবির ( ট্রাক), ন্যাপ’র আশীষ কুমার শীল (কুঁড়েঘর), বাংলাদেশ কনগ্রেস’র এম জিল্লুর করিম শরীফি (ডাব), স্বতন্ত্র মুজিবুর রহমান (ঈগল), এনপিপি’র মুহাম্মদ মামুন আবছার চৌধুরী (আম), আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান  (নৌকা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ মহিউল আলম চৌধুরী (মোমবাতি), স্বতন্ত্র মো. খালেকুজ্জামান (বেঞ্চ) ও ইসলামী ঐক্যজোটের মো. শফকত হোসাইন চাটগামী (মিনার)।

নির্বাচন কমিশন সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নগরীর ও নগরীর সাথে সম্পৃক্ত ৬টি আসন চট্টগ্রাম-৪ (সীতাকু-), চট্টগ্রাম-৫ (হাটহাজারী), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী), চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর), চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা) এর রিটার্নিং অফিসার চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। এই ৬ আসনের প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেন বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ।

অপরদিকে, জেলার অপর ১০টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এই ১০টি আসন হলো- চট্টগ্রাম-১ (মিরসরাই), চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া), চট্টগ্রাম-১২ (পটিয়া), চট্টগ্রাম-১৩ (আনোয়ারা), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া, লোহাগাড়া) ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)। এই ১০ আসনের প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেন জেলা প্রশাসকের কার্যালয়ে এবং সহকারী রিটানিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত