বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চমেক হাসপাতাল থেকে দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে রোগী বাগানোর সঙ্গে জড়িত দুই দালালকে আটক করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের জরুরি বিভগের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো- কার্তিক দত্ত (৪০) ও উত্তম দাশ (৪৮)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নূরুল আলম আশিক বলেন, হাসপাতালের জরুরী বিভাগ থেকে ২ জন দালালকে আটক করা হয়েছে। তারা চমেক হাসপাতাল থেকে কৌশলে রোগী বাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগের দিন শনিবার একই কাজে জড়িত তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত