বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে গ্রেপ

ডেস্ক রিপোর্ট :

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়া সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বিজিবি।

রবিবার (৬ অক্টোবর) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, অবৈধভাবে ভারতে পালানোর সময় মহেশপুর সীমান্ত থেকে সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছুদিন পর মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত